বিভিন্ন শিক্ষাবিদ এর মতে শিক্ষার সংজ্ঞা।

  স্বামী বিবেকানন্দ:

মূল উক্তি: "Education is the manifestation of the perfection already in man."

বাংলা অনুবাদ: "শিক্ষা হল মানুষের মধ্যে পূর্ব থেকেই বিদ্যমান পূর্ণত্বের প্রকাশ।"

ব্যাখ্যা: বিবেকানন্দের মতে, প্রতিটি মানুষের ভিতরেই ইতিমধ্যে পূর্ণতা বা দিব্য শক্তি নিহিত রয়েছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল সেই অন্তর্নিহিত পূর্ণতাকে বাইরে প্রকাশ করা, নতুন কিছু দেওয়া নয়।

ঋষি অরবিন্দ:

মূল উক্তি: "Education is helping the growing soul to draw out that is in itself."

বাংলা অনুবাদ: "শিক্ষা হল বিকাশমান আত্মাকে তার নিজের ভিতর থেকে যা আছে তা বাইরে টেনে আন্তে সাহায্য করা।"

ব্যাখ্যা: অরবিন্দ বলেছেন, "মানুষের মধ্যে যে বিকাশমান আত্মা বা দিব্য সত্তা নিহিত আছে, তাকে পূর্ণভাবে বিকশিত করার যে প্রচেষ্টা তাই হল শিক্ষা।" অর্থাৎ, শিক্ষার মাধ্যমে শিশুর আত্মিক শক্তির পূর্ণ প্রকাশ ঘটানো উদ্দেশ্য।

মহাত্মা গান্ধী:

মূল উক্তি: "By Education, I mean an all-round drawing out of the best in child and man-body, mind and spirit."

বাংলা অনুবাদ: "শিক্ষা বলতে আমি বোঝাই শিশু ও মানুষের দেহ, মন ও আত্মার মধ্যে সর্বোত্তম গুণাবলীর সার্বিক বিকাশ।"

ব্যাখ্যা: গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম ও পরিপূর্ণ বিকাশ ঘটানো।

প্লেটো:

মূল উক্তি: "Education develops in the body and in the soul of the pupil all the beauty and all the perfection which he is capable of."

বাংলা অনুবাদ: "শিক্ষা শিশুর দেহ ও আত্মায় তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী সমস্ত সৌন্দর্য ও পূর্ণতাকে বিকশিত করে।"

ব্যাখ্যা: প্লেটোর দর্শন অনুযায়ী, শিক্ষার কাজ হল শিশুর অন্তর্নিহিত সক্ষমতা ও গুণাবলীর পূর্ণরূপে বিকাশ সাধন করা।

ফ্রয়বেল:

মূল উক্তি: "Education is the unfoldment of what is already enfolded in the germ."

বাংলা অনুবাদ: "শিক্ষা হল মূলত অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার উন্মেষ সাধন।"

ব্যাখ্যা: ফ্রোবেলের মতে, শিশুর মধ্যে একটি বীজের মতোই সকল সম্ভাবনা লুকিয়ে থাকে। শিক্ষার মাধ্যমে সেই সুপ্ত শক্তিরই ক্রমিক উন্মেষ ঘটে।

অ্যারিস্টটল বলেছেন, শিক্ষা হল সুস্ত দেহের সুস্ত মনের বিকাশ।

 Herbert Spence এর মতে,  শিক্ষা হল পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি।

জন ডিউই এর মতে, শিক্ষা ব্যাক্তির সেইসব সুনের বিকাশ ঘরীর যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রন করতে পারে অও "মিত্যের দায়িত্ব পালনের সক্ষম হয়।

রুশো (Rousseau) মতে, শিশুর সকল দিকে দৈহিক, মানসিক, প্রক্ষোভিক , নৈতিক ইত্যাদি বিকাশএর পাশাপাশি সমাজ ও দেশ এর কল্যাণ। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শিক্ষা কি ?

আধুনিক শিক্ষাইয় শিক্ষকের ভুমিকা আলোচনা কর।